ঢাকা, মে ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী রিচার্ড এ বাউচার বৃহস্পতিবার দুদিনের সফরে বাংলাদেশে আসছেন।
বুধবার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
বাংলাদেশে অবস্থানকালে তিনি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুশীল সমাজের সদস্যদের সঙ্গে নির্বাচনী রোডম্যাপ, উন্নয়ন ও বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়সহ অন্যান্য বিষয়ে আলোচনা করবেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে ২০০৬ সালের শেষের দিকে তিনি বাংলাদেশ সফর করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/জিএনএ/১১৫৮ ঘ.
bdnews24