রংপুর, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরের গুপ্তপাড়া মহল্লার একটি ড্রেন থেকে মঙ্গলবার পরিত্যক্ত অবস্থায় চারটি তাজা বোমা ও বিস্ফোরক উদ্ধার করেছে র্যাব।
র্যাব-৫ এর ক্যাপ্টেন মামুন সাংবাদিকদের বলেন, বোমা ও বিস্ফোরকগুলো একটি পলিথিনে মোড়ানো ছিল। স্থানীয়রা দেখতে পেয়ে র্যাবকে খবর দিলে র্যাব সদস্যরা গিয়ে এগুলো নিয়ে আসে। পলিথিনের ভেতর ১৮টি প্যাকেটে বিস্ফোরকগুলো রাখা ছিল বলে তিনি জানান।
র্যাব কর্মকর্তার ধারণা- উদ্ধার করা বিস্ফোরকগুলো গানপাউডার। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য বিষ্ফোরকগুলো সেনাবাহিনীর কাছে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ হাশমী বলেন, উদ্ধার করা চারটি বোমা র্যাব সদস্যরা থানায় জমা দিয়েছে। বোমাগুলো থানায় একটি পানিভর্তি বালতির ভেতর রাখা হয়েছে।
এ ব্যাপারে মামলা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২০০০ ঘ.
bdnews24