২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ মোকাবেলা বিষয়ক সমন্বয়ক বুধবার আসছেন

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের সন্ত্রাসবাদ মোকাবেলা বিষয়ক সমন্বয়ক রাষ্ট্রদূত ডেল এল ডেইলি দু'দিনের সফরে বুধবার বাংলাদেশে আসছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2008, 11:21 AM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ঢাকা, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের সন্ত্রাসবাদ মোকাবেলা বিষয়ক সমন্বয়ক রাষ্ট্রদূত ডেল এল ডেইলি দু'দিনের সফরে বুধবার বাংলাদেশে আসছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সফরকালে তিনি সন্ত্রাসবাদ মোকাবেলা এবং বিশ্বব্যাপী সন্ত্রাসবাদবিরোধী লড়াই সম্পর্কে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সহযোগিতা বিষয়ে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রদূত ডেইলি বহির্বিশ্বে সন্ত্রাসবাদ মোকাবেলার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র সরকারের নীতিমালা ও কর্মসূচি তৈরি ও বাস্তবায়নে সমন্বয় ও সহায়তাদানের জন্য দায়িত্বপ্রাপ্ত। যুুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের সন্ত্রাসবাদ মোকাবেলা বিষয়ক সমন্বয়কের এটিই প্রথম বাংলাদেশ সফর। তার এই সফরে সন্ত্রাসবাদের ক্ষেত্রে দু'দেশের সহযোগিতার ক্রমবর্ধমান গুরুত্বের বিষয়টি প্রাধান্য পাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসএনডি/১৭১৪ ঘ.