২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পররাষ্ট্র উপদেষ্টা পাকিস্তান সফরে

পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার সকালে পাকিস্তান গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2008, 10:42 AM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার সকালে পাকিস্তান গেছেন। এতিহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ৯টা ৩৫ মিনিটে তিনি ইসলামাবাদের উদ্দেশে রওনা হন বলে পররাষ্ট্র উপদেষ্টার জনসংযোগ কর্মকর্তা ইয়াকুব আলী জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পাকিস্তান সফর শেষে আগামী ৯ মে তিনি ওমান যাবেন। সেখানে জনশক্তি রপ্তানিসহ দ্বিপাক্ষিক অন্যান্য বিষয়ে উপদেষ্টা ওমানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। ইফতেখার আহমেদ চৌধুরী আগামী ১১ মে দেশে ফিরবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/এমআই/১৫৩৮ ঘ.