২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ীকে পেটানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ শহরে চারটি মার্কেট বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ শহরের একজন ব্যবসায়ীকে সোমবার দুপুরে একদল দুস্কৃতকারী পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় শহরের প্রধান চারটি মার্কেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2008, 04:15 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

চাঁপাইনবাবগঞ্জ, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চাঁপাইনবাবগঞ্জ শহরের একজন ব্যবসায়ীকে সোমবার দুপুরে একদল দুস্কৃতকারী পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় শহরের প্রধান চারটি মার্কেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। দুস্কৃতকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ব্যবসায়ীরা ক্লাব সুপার মার্কেট, নিউ মার্কেট, শহীদ সাটু হল মার্কেট ও আব্দুল মান্নান সেন্টু মার্কেটের প্রায় সাত শতাধিক দোকান অনির্দিষ্টকাল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। গুরুতর আহত ব্যবসায়ী ক্লাব সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক ও শ্রাবণ গার্মেন্টেসের মালিক মনোয়ার আলী মিন্টুকে (৩৫) চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, শহরের গাবতলা এলাকায় দুপুর দেড়টার দিকে মসজিদ থেকে যোহরের নামাজ পড়ে দোকানের আসার পথে আজাইপুরের শাকিলের নেতৃত্বে ৮/১০ জন যুবক লোহার রড, হাতুড়ি ও লাঠি দিয়ে তাকে বেধড়ক পিটিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনা জানার পরপর শহরের চারটি মার্কেটের ব্যবসায়ীরা ওই দুস্কৃতকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য মার্কেট বন্ধ ঘোষণা করে। ক্লাব সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সংরক্ষিত মহিলা আসনের কমিশনার সাকিনা বেগম পারুলের ছেলে শাকিল (২৫) গত শুক্রবার বিকেলে বন্ধ থাকা সত্ত্বেও মার্কেটে ঢুকতে চাইলে প্রহরী তাকে বাধা দেয়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে ওই প্রহরীকে মারধর করেন। ওই দিনই পুলিশের উপস্থিতিতে শাকিলের বিরুদ্ধে একটি সালিশ হয়। সালিশে তাকে জরিমানা করা হয়। এর পাশাপাশি ব্যবসায়ীদের কাছে ঘটনার জন্য ক্ষমা চান এবং মুচলেকা দেন। বেলাল হোসেন বলেন, এই ঘটনার জের ধরে শাকিলের নেতৃত্বে ৮/১০ জন সন্ত্রাসী ব্যবসায়ী মিন্টুকে বেদম প্রহার করে গুরুত