২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে আলু মেলা

খাবারের তালিকায় আলুর ব্যবহার জনপ্রিয় করতে আগামী ৭ মে থেকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী 'আলু মেলা'। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনে কেন্দ্রে এ মেলা যৌথভাবে আয়োজন করছে সিএসডি বাংলাদেশ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2008, 10:38 AM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ঢাকা, মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাবারের তালিকায় আলুর ব্যবহার জনপ্রিয় করতে আগামী ৭ মে থেকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী 'আলু মেলা'। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনে কেন্দ্রে এ মেলা যৌথভাবে আয়োজন করছে সিএসডি বাংলাদেশ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। সোমবার ট্রাস্ট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কৃষি মন্ত্রণালয়ের মহাপরিচালক (সিড উইং) ও 'পটেটো ক্যাম্পেইন ২০০৮' এর আহ্বায়ক আনোয়ার ফারুক। তিনি বলেন, "প্রাথমিকভাবে ঢাকায় এ মেলার উদ্যোগ নেওয়া হলেও পর্যায়ক্রমে সারাদেশেই এটি আয়োজন করা হবে। মেলার উদ্দেশ্য হচ্ছে আলু সংরক্ষণে সবাইকে সচেতন করা এবং সহযোগী খাদ্য হিসেবে আলুর নানামুখী ব্যবহার জনপ্রিয় করে তোলা।" জাতিসংঘ ঘোষিত আলুবর্ষ ২০০৮ উদযাপনের অংশ হিসেবেও মেলাটি আয়োজন করা হচ্ছে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হারুনর রশীদ, ব্যবস্থাপনা পরিচালক সিএসডি, কৃষি স