২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় সংলাপ বিষয়ে এক সপ্তাহের মধ্যেই প্রধান উপদেষ্টার ভাষণ

এক সপ্তাহের মধ্যে জাতীয় সংলাপ বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য নিয়ে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সংলাপের বিভিন্ন দিক নিয়ে চার উপদেষ্টার আলোচনা শেষে শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2008, 09:51 AM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী এক সপ্তাহের মধ্যে জাতীয় সংলাপ বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য নিয়ে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সংলাপের বিভিন্ন দিক নিয়ে চার উপদেষ্টার আলোচনা শেষে শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা গোলাম মো. কাদেরের কার্যালয়ে চার উপদেষ্টা প্রায় একঘণ্টাব্যাপী বৈঠক করেন। বৈঠকে হোসেন জিল্লুর রহমান ছাড়াও স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে হোসেন জিল্লুর রহমান জানান, বৈঠকে জাতীয় সংলাপ অনুষ্ঠানের ব্যাপারে আলোচনা হয়েছে। এর মধ্যে ছিল, আগামী এক সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার বিষয়টি। রাজনৈতিক দল ও নাগরিক সমাজের উপস্থিতিতে জাতীয় সংলাপের প্রস্তুতি চূড়ান্ত করতে অধিকতর আলোচনার বিষয়েও তাদের মধ্যে কথা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এমএ/১৫৫০ ঘ.