ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচন আগামী জুলাই মাসে অনুষ্ঠিত হবে।
সোমবার নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন নির্বাচন কমিশন কার্যালয়ে কমিশনের এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
ছহুল হোসাইন বলেন, "সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচন আগামী জুলাই মাসের দিকেই করা হবে। সিটি করপোরেশন অধ্যাদেশ পাশ হওয়ার পর কিছুদিন সময় দিয়েই এ তফসিল ঘোষণা করা হবে।"
যদিও এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, মে মাসের শেষে ঢাকা ও চট্টগ্রাম বাদে মেয়াদ উত্তীর্ণ চার সিটি করপোরেশন ও সাতটি পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। তবে এ সংক্রান্ত সিটি করপোরেশন অধ্যাদেশ এখনো জারি হয়নি।
জাতীয় নির্বাচনের আইন সংস্কারের খসড়া খুব শিগগিরই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানান ছহুল হোসাইন।
সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে রাজনৈতিক নেতাদের বিভিন্ন বক্তব্যের প্রতিক্রিয়ায় ছহুল হোসাইন বলেন, "রাজনীতিবিদরা তাদের বক্তব্য দিতেই পারেন। কমিশনের পক্ষ থেকে সীমানা পুনর্নির্ধারণের খসড়া ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে এবং আপত্তি দাখিলেরও সময় দেওয়া হয়েছে। কোনো আপত্তি থাকলে আবেদনে পরিপ্রেক্ষিতে তা সংশোধনের ব্যবস্থা রয়েছে।"
তবে সংবিধান ও আইন অনুযায়ী নির্বাচন কমিশনের সীমানা পুনর্নির্ধারণের বাধ্যবাধকতা রয়েছে বলে জানান ছহুল হোসাইন।
সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের আসনগুলোর সীমানা পুনর্নির্ধারণ নিয়ে মামলা করার কোনো অবকাশ নেই মন্তব্য করে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেন, "এজন্য মামলা জনিত কারণে নির্বাচন বিঘি
bdnews24