চট্টগ্রাম, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে 'ওয়ার্ল্ড ট্রেড সেন্টার' নির্মাণে টপ-ডাউন নামের অত্যাধুনিক স্থাপত্য পদ্ধতি প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান কনকর্ড। তাদের দাবি- এর আগে দেশে এ পদ্ধতি প্রয়োগ করে কোন ভবন হয়নি।
রোববার দুপুরে নগরীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে কনকর্ড গ্র"পের চেয়ারম্যান প্রকৌশলী এস এম কামাল উদ্দিন জানান, টপ-ডাউন স্থাপত্য নকশা অনুসারে করা ২১ তলা বিশিষ্ট ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ত্রিতল বেইজমেন্ট তৈরির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
তিনি বলেন, "১৯৯১ সালে আমেরিকায় এ পদ্ধতিতে বিউটিফুল সাইগন ভবন নির্মাণ করা হয়। পরবর্তীতে মস্কোতে দ্যা আলফা-আরবাত-সেন্টার এবং হংকংয়ে নির্মাণ করা হয় দ্য ফেষ্টিবল ওয়াক প্রজেক্ট এর মত সুরম্য ভবন।"
কামাল উদ্দিন জানান, টপ-ডাউন সুউচ্চ ভবনের ভিত্তি নির্মাণের ক্ষেত্রে সনাতন পদ্ধতির চেয়ে উন্নত, সাশ্রয়ী ও ফলপ্রদ একটি ভিন্নতর নির্মাণ পদ্ধতি। এ পদ্ধতি সা
bdnews24