২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধী অধিকার সংক্রান্ত জাতিসংঘ প্রটোকল অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ

প্রতিবন্ধীদের অধিকার সংক্রান্ত জাতিসংঘের ঐচ্ছিক একটি প্রটোকল অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বৈঠকে সভাপতিত্ব করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2008, 02:14 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --প্রতিবন্ধীদের অধিকার সংক্রান্ত জাতিসংঘের ঐচ্ছিক একটি প্রটোকল অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম সাংবাদিকদের বলেন, বৈঠকে প্রতিবন্ধীদের অধিকার সংক্রান্ত জাতিসংঘ সনদের ঐচ্ছিক প্রটোকল স্বাক্ষর ও অনুস্বাক্ষর সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর ফলে দেশের প্রায় ৮৯ লাখ প্রতিবন্ধীর অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত হবে। তিনি বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ব্যবস্থাপনা গতিশীল করতে দি টাউন ইমপ্র"ভমেন্ট অ্যাক্ট ১৯৫৩ এর কিছু ধারা সংশোধনের প্রস্তাব উত্থাপন করা হয় বৈঠকে। আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রস্তাবটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/এমআরএফ/এসকে/১৯২৬ঘ.