২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন সম্পাদক পদ নিয়ে মামলা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচিত নতুন সম্পাদক নূরুল ইসলাম সুজন যেন ওই পদে দায়িত্ব পালন করতে না পারেন, সে মর্মে নিষেধাজ্ঞা চেয়ে ঢাকার নিম্ন আদালতে মামলা করেছেন ওই পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2008, 08:05 AM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচিত নতুন সম্পাদক নূরুল ইসলাম সুজন যেন ওই পদে দায়িত্ব পালন করতে না পারেন, সে মর্মে নিষেধাজ্ঞা চেয়ে ঢাকার নিম্ন আদালতে মামলা করেছেন ওই পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। রোববার সকালে ঢাকার নবম সহকারী জজ আদালতে এ মামলা করেন ব্যারিস্টার মামুন। মামলায় বলা হয়, নির্বাচনে ২৯ এপ্রিল রাতে ভোট গণনার পর প্রথমে বাদী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনকে জয়ী ঘোষণা করা হলেও পরদিন জয়ী ঘোষণা করা হয় নূরুল ইসলাম সুজনকে। বাদীকে বৈধ নির্বাচিত সম্পাদক হিসেবে ঘোষণা করতে আদালতের আদেশ চাওয়া হয়। মামলায় নির্বাচন উপ-কমিটির আহ্বায়ক মো. নিজামুল হক নাসিমসহ ১১ জনকে মূল বিবাদী করা হয় এবং পাঁচজনকে মোকাবিলা বিবাদী করা হয়েছে। ওই আদালতের বিচারক ইফতেখার আহমেদ বাদীর বক্তব্য গ্রহণ করলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও আদেশ দেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/বিআর/জিএনএ/১৩৩৩ ঘ.