ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ টেলিভিশন ও বেতারের সংবাদ পাঠিকা, আওয়ামী লীগ নেত্রী রাশিদা মহিউদ্দিনকে শুক্রবার দুপুরের পর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।
এর আগে সকালে তার মরদেহ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে দলীয় নেতা-কর্মীরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানায়। জুমার নামাজের পর বায়তুল মোকাররমে জানাজার পর তাকে দাফন করা হয়।
রাশিদা মহিউদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৪৮ বছর।
প্রয়াতের ফুপাতো ভাই আনিসুর রহমান বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৩টায় শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে রাশিদা মহিউদ্দিনকে সমাহিত করা হয়েছে।
বারডেমের হিমঘর থেকে সকাল ১১টায় রাশিদা মহিউদ্দিনের মরদেহ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে দলের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ফুল দিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানায়।
পরে মরদেহ নিয়ে যাওয়া হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। সেখানে জুমার নামাজের পর তার তৃতীয় জানাজা হয়।
বৃহস্পতিবার দুপুরে কল্যাণপুরে রাশিদা মহিউদ্দিনের প্রথম জানাজা হয়। সেখানে থেকে লাশ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়। গ্রামের আর কে উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে লাশ ঢাকায় ফিরিয়ে এনে বারডেমে রাখা হয়।
রাশিদা মহিউদ্দিনের মৃত্যুতে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্ল
bdnews24