২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ট্রাক উল্টে চালক নিহত

জয়পুরহাট সদরে শুক্রবার ভোরে মালবাহী একটি ট্রাক উল্টে এর চালক নিহত হয়েছে। আহত হয়েছে চার জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2008, 06:18 AM

Updated : 26 Aug 2022, 01:47 PM

জয়পুরহাট, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাট সদরে শুক্রবার ভোরে মালবাহী একটি ট্রাক উল্টে এর চালক নিহত হয়েছে। আহত হয়েছে চার জন। জয়পুরহাট-পাঁচবিবি বাইপাস সড়কে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন। নিহতের নাম শাহজাহান আলী (৩০)। তার বাড়ি পাঁচবিবি উপজেলার পাবর্তীপুর গ্রামে বলে পুলিশ জানায়। পুলিশ কর্মকর্তা কামাল উদ্দিন জানান, জয়পুরহাট থেকে পাঁচবিবি উপজেলায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পড়ে। চালক শাহজাহান ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। আহত চার জনকে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন, সুরেন (২২), ফারুক (১৭), সুনিল (২২) ও জজ হোসেন (৩০)। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১৪ ঘ.