২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নেওয়ার অভিযোগে সিরাজগঞ্জে ভূমি কর্মকর্তা বরখাস্ত

ঘুষ নেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার এক ভূমি কর্মকর্তাকে বুধবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2008, 10:33 AM

Updated : 26 Aug 2022, 01:47 PM

সিরাজগঞ্জ, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ নেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার এক ভূমি কর্মকর্তাকে বুধবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত কর্মকর্তার নাম আল মাহমুদ। তিনি কানুনগো পদে কর্মরত ছিলেন। আল মাহমুদকে বরখাস্তের বিষয়টি স্বীকার করে তাড়াশের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার অলিউর রহমান সাংবাদিকদের জানান, রাজশাহী বিভাগীয় ভূমি কমিশনার এক পত্রে মাহমুদকে সাময়িক বরখাস্তের আদেশ দিয়েছেন। আল মাহমুদকে গত সোমবার ৬০০ টাকা ঘুষ নেওয়ার সময় র‌্যাব হাতেনাতে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬২৮ ঘ.