মারুফ মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিছু কিছু ক্ষেত্রে পরিস্থিতি উন্নয়নের চেষ্টা থাকলেও দেশের বিভিন্ন খাতে শ্রমিকরা ব্যাপকভাবে শোষণের শিকার হচ্ছে। কিন্তু শ্রমিকের অধিকার রক্ষা করা না হলে আন্তর্জাতিক বাণিজ্যে মার খেতে হবে। শ্রম আইন বাস্তবায়ন নজরদারি করার মতো যথেষ্ট জনবল নেই বলে শিল্পোদ্যাক্তাদেরই এ ব্যাপারে সচেতন হতে হবে। আইন না মানলে পেতে হবে শাস্তি। মে দিবসকে সামনে রেখে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মাহফুজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম টোয়েন্টিফোর ডটকম এর মারুফ মল্লিককে জানিয়েছেন এসব কথা।
জাহাজভাঙা শিল্পের শ্রমিকদের বঞ্চণার চিত্র তুলে ধরে শ্রম ও কর্মসংস্থান সচিব বলেন, দারিদ্রপীড়িত উত্তরবঙ্গ থেকে শ্রমিক নিয়ে এসে জাহাজ ভাঙা শিল্পে নিয়োজিত করা হয়। ৩/৪ মাস কাজ করার পর তাদের হাতে ২/৩শ' টাকা দিয়ে বিদায় করে দেওয়া হয়।
সচিব বলেন, "বিভিন্ন কথা বলে শ্রমিকদের টাকা কেটে রাখা হয়। এটিই সত্য কথা। সেখানে এমনটাই ঘটছে। শ্রমিকদের শোষণ করা হচ্ছে। আমরা এটা গোপন রাখতে পারি না।"
শ্রমিকের অধিকার নিয়ে আন্তর্জাতিক চাপের কথা উল্লেখ করে সচিব বলেন, বিশেষ করে গার্মেন্টস, চিংড়ি ও নিটওয়্যার শিল্প নিয়ে চাপ রয়েছে। আমদানিকারকরা বলছে, শ্রম পরিবেশ উন্নত না করলে আমদানি করবো না, জিএসপি সুবিধা দেবো না। আইন অনুসরণ করা ছাড়া তাদের কোনো বিকল্প নেই।
ট্রেড ইউনিয়ন প্রসঙ্গে মাহফুজুল হক বলেন, জরুরি অবস্থার কারণে ট্রেড ইউনিয়ন নিষিদ্ধ থাকায় 'ওয়ার্কার্স পার্টিসিপেশন কমিটি' গঠন করা হয়েছে। শ্রমিক, মালিক ও সরকার এ তিন পক্ষ আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
সচিব বলেন, গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষের বিষয়টি দেখতে যুগ্ম সচিবের নেতৃত্বে 'ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি' গঠন করা হয়েছে। এতে বিভিন্ন সংস্থার সদস্য, মালিক ও শ্রমিক সংগঠন থেকে প্রতিনিধি নেওয়া হয়েছে। কমিটিটি 'ভালো কাজ' করছে মন্তব্য করে সচিব একে আরও শক্তিশালী করার তাগিদ দেন।
তিনি জানান, শ্রম উপদেষ্টাকে প্রধান করে ত্রিপক্ষীয় পরামর্শক কমিটি (টিসিসি) গঠন করা হয়েছে।
গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে কথিত 'বাইরের ইন্ধন' সম্পর্কে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বলেন, "এর কিছুটা সত্যতা আছে। স
bdnews24