২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগি লাইনচ্যুত হওয়ায় লালমনিরহাট-বুড়িমারী রুটে রেল চলাচল বন্ধ

লালমনিরহাট-বুড়িমারী রুটে পাটগ্রাম ও বাউরা রেল স্টেশনের মধ্যবর্তী স্থানে বুধবার সকালে বুড়িমারী থেকে লালমনিরহাটগামী একটি মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2008, 07:57 AM

Updated : 26 Aug 2022, 01:47 PM

লালমনিরহাট, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাট-বুড়িমারী রুটে পাটগ্রাম ও বাউরা রেল স্টেশনের মধ্যবর্তী স্থানে বুধবার সকালে বুড়িমারী থেকে লালমনিরহাটগামী একটি মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পর থেকে লালমনিরহাট বুড়িমারী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লালমনিরহাটে দায়িত্বরত রেলওয়ের বিভাগীয় ট্রাফিক সুপারিনটেনডেন্ট সৈয়দ জহুরুল হক সাংবাদিকদের বলেন, লালমনিরহাট বুড়িমারী রেলপথের অবস্থা নাজুক হয়ে পড়ায় সকাল ৬টার দিকে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে দুর্ঘটনাস্থলে গেছে জানিয়ে জহুরুল হক বলেন, বিকেল ৪টা নাগাদ রেলচলাচল পুনরায় শুরু হবে বলে আশা করছি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৩৪৭ ঘ.