২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যারিস্টার শফিক সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নতুন সভাপতি

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ব্যারিস্টার শফিক আহমেদ নির্বাচিত হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দী খন্দকার মাহবুব হোসেনকে ১৫৮ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2008, 06:50 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ব্যারিস্টার শফিক আহমেদ নির্বাচিত হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দী খন্দকার মাহবুব হোসেনকে ১৫৮ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার আবদুল্লাহ আলম মামুন। তিনি নিকটতম প্রতিদ্বন্দী নুরুল ইসলাম সুজন থেকে মাত্র দুই ভোট বেশি পেয়েছেন। প্রদত্ত ১৫৩২ ভোটের মধ্যে ব্যারিস্টার শফিক পেয়েছেন ৫৮৯। মাহবুব হোসেন পেয়েছেন ৪৩১ ভোট। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় জন। সম্পাদক পদে আবদুল্লাহ আল মামুন পেয়েছেন ৫১৯ ভোট। নুরুল ইসলাম সুজন পেয়েছেন ৫১৭। সুজন পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টায় সমিতির দক্ষিণ হলে নির্বাচন উপকমিটির আহবায়ক নিজামুল হক নাসিম অনানুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা ঘোষণা করেন। বিজয়ী ঘোষিত হওয়ার পর ব্যারিস্টার শফিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, "আইনজীবীদের বিজয় হয়েছে। নির্বাচনে অনেক বাধা এসেছ। তারপরও তারা এ বাধা অতিক্রম করে লক্ষ্যে পৌঁছেছে। আইনজীবীদের দীর্ঘদিনের সংগ্রামের বিজয় এটি।" আরও একবার সমিতির সভাপতির দায়িত্বপালনকারী ব্যারিস্টার শফিক বলেন, "আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমি সংগ্রাম করে যাব।" তিনি ২০০০-২০০১ মেয়াদকালে সমিতির সভাপতি ছিলেন। এবারের নির্বাচনে অন্যপদগুলোতে বিজয়ীরা হলেন