২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভিওআইপির ১৮টি গেটওয়ে আটক

নগরীর বন্দর ডাকঘরে ভিওআইপির কাজে ব্যবহার করা ১৮টি গেটওয়ে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুরে বন্দর ডাকঘরের এক্সপ্রেস মেইল সার্ভিস (ইএমএস) শাখা তল্লাশি চালিয়ে নয়টি কার্টনভর্তি এই সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2008, 03:19 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

চট্টগ্রাম, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বন্দর ডাকঘরে ভিওআইপির কাজে ব্যবহার করা ১৮টি গেটওয়ে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুরে বন্দর ডাকঘরের এক্সপ্রেস মেইল সার্ভিস (ইএমএস) শাখা তল্লাশি চালিয়ে নয়টি কার্টনভর্তি এই সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। র‌্যাব সূত্র জানায়, গেটওয়েগুলো সিঙ্গাপুর থেকে বিভিন্ন নামে ও ভুয়া ঠিকানায় আমদানি করা হয়েছে। এগুলো মেক্সিকোর তৈরি বলে যন্ত্রাংশের গায়ে লেখা রয়েছে। এই ১৮টি গেটওয়ের দাম আনুমানিক ৩১ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব-৭ এর স্টাফ অফিসার শেখ শরীফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র চট্টগ্রাম বন্দর ডাকঘরের ইএমএস শাখার মাধ্যমে অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) সরঞ্জাম আমদানি করে আসছে- এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর পৌনে তিনটার দিকে এ অভিযান চালানো হয়। তিনি জানান, গেটওয়েগুলো সেলিম ও মাহবুব নামে দুই ব্যক্তি এবং বি ব্রাদার্স নামে একটি প্রতিষ্ঠানের নামে সিঙ্গাপুর থেকে আমদানি করা হয়েছে। তবে যে ঠিকানায় আনা হয়েছে তা ভুয়া বলে শরীফুল জানান। র‌্যাব কর্মকর্তা জানান, কারা এসব পণ্য আমদানি করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। চক্রটি বিশাল এবং দীর্ঘদিন ধরে এ কাজে জড়িত বলে তিনি মনে করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২১১৪ ঘ.