২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসীকে লাঞ্ছিত করায় যৌথবাহিনীর সদস্যদের বিরুদ্ধে সামরিক আদালত গঠন

জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে এক ব্রিটেন প্রবাসীকে লাঞ্ছিত করার দায়ে অভিযুক্ত যৌথবাহিনীর সদস্যদের বিরুদ্ধে সামরিক আদালত গঠন করেছে বাংলাদেশ বিমান বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2008, 02:04 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে এক ব্রিটেন প্রবাসীকে লাঞ্ছিত করার দায়ে অভিযুক্ত যৌথবাহিনীর সদস্যদের বিরুদ্ধে সামরিক আদালত গঠন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরো বলা হয়, যৌথ বাহিনীর সদস্যরা পহেলা বৈশাখ সকালে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে ব্রিটেন প্রবাসী ব্যারিস্টার রেজোয়ান হোসেনকে লাঞ্ছিত করেন। বিষয়টি জানতে পেরে বাংলাদেশ বিমান বাহিনী অভিযুক্তদের গ্রেপ্তার করে এবং একজন গ্র"প ক্যাপ্টেনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি সামরিক আইন অনুযায়ী দোষী ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগপত্র গঠনের কাজ শেষ করেছে। সামরিক আদালত গঠন করে চিহ্নিত দোষী ব্যক্তিদের অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গ করার জন্য কঠিন ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএআর/এসকে/১৯৫৫ঘ.