২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে চাঁদাবাজির মামলায় চার সাংবাদিক খালাস পেয়েছেন

বান্দরবানে চাঁদাবাজির মামলায় চার সাংবাদিককে বেকসুর খালাস দিয়েছে আদালত। মঙ্গলবার বান্দরবানের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম আবু সালেহ মো. রহুল ইমরান এই রায় দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2008, 01:11 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

বান্দরবান, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানে চাঁদাবাজির মামলায় চার সাংবাদিককে বেকসুর খালাস দিয়েছে আদালত। মঙ্গলবার বান্দরবানের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম আবু সালেহ মো. রহুল ইমরান এই রায় দেন। খালাস পাওয়া সাংবাদিকরা হলেন- চ্যানেল ওয়ান-এর বান্দরবান প্রতিনিধি এইচ এম সম্রাট, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ-এর বান্দরবান প্রতিনিধি সাদেক হোসেন চৌধুরী, আরটিভি বান্দরবান প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ার এবং চ্যানেল আই ও দৈনিক চট্টগ্রাম মঞ্চ'র বান্দরবান প্রতিনিধি কবির হোসেন সিদ্দিকী। এদের মধ্যে কবির হোসেন সিদ্দিকী পলাতক। বাকী তিনজন মঙ্গলবার কারাগার থেকে ছাড়া পেয়েছেন। গত ২৪ জানুয়ারি রাতে বান্দরবান শহরের মধ্যমপাড়ার সাবেক সেনা সদস্য মংচানু মারমা চাঁদাবাজির অভিযোগ এনে এই চার সাংবাদিকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। ওই রাতেই সামরিক গোয়েন্দা সংস্থা ও সেনা সদস্যরা রাজার মাঠ এলাকা থেকে সাদেক হোসেন চৌধুরী ও এইচ এম সম্রাটকে আটক করে পুলিশে সোপর্দ করে। ২৫ জানুয়ারি আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অভিযুক্ত অপর দুজনের মধ্যে আলাউদ্দিন শাহরিয়ার ২৫ মার্চ আদালতে আত্মসমর্পণ করেন। মুক্তি পাওয়ার পর তিন সাংবাদিক ক্ষোভ প্রকাশ করে বলেন, হয়রানি ও সামাজিকভাবে হেয় করার জন্য তাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা করা হয়। সাংবাদিকদের পক্ষে মামলা পরিচালনা করেন চট্টগ্রাম বারের সভাপতি ও সিনিয়র আইনজীবী সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক পিপি ও সিনিয়র আইনজীবী কফিল উদ্দিন, বান্দরবানের সিনিয়র আইনজীবী আবুল কালাম, জয়নাল আবেদীন ও কাজী মহতুল হোসেইন যত