ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--পুলিশী অভিযান ও নাগরিকদের প্রতিবাদের মুখে রাজধানীর সিএনজি চালিত বাসে বেআইনীভাবে অতিরিক্ত ভাড়া আদায় স্থগিত করেছে সিএনজি বাস মালিকদের সংগঠন।
মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাস মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব বাস কোম্পানিজ (এবিসি)
এর এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এবিসির সভাপতি খন্দকার রফিকুল হোসেন কাজল সভা শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন "আমরা অতিরিক্ত ভাড়া স্থগিত রেখে আগের ভাড়া নেওয়ার জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছি।"
তিনি জানান, এবিসি সরকারকে আগামী ২ মে পর্যন্ত সময় দিয়েছে। এর মধ্যে সরকারের সঙ্গে আলোচনা করে ফয়সালা হওয়ার আশাবাদ ব্যক্ত করে সে পর্যন্ত বাস মালিকদের 'ধৈর্য্য ধরার' আহ্বান জানিয়েছেন রফিকুল হোসেন ।
এর আগে দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করে তাদের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে ভাড়া বাড়ানোর দাবি জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে খন্দকার রফিকুল হোসেন বলেন, "আমরা সরকারের কাছে প্রতি কিলোমিটারের ভাড়া ১ টাকা ২৬ পয়সা করার দাবি জানাচ্ছি।"
সকালে রাজধানীর বিভিন্ন জায়গায় সিএনজি চালিত বাস কাউন্টারগুলোতে হঠাৎ করে টিকিট বিক্রি বন্ধ হয়ে যাওয়০ায় বিড়ম্বনায় পড়েন যাত্রীরা।
সকাল সাড়ে দশটার দিকে শ্যামলীস্থ সিএনজি বাস কাউন্টারে গিয়ে দেখা গেছে, টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে। দু'একটি বাস এলেও তাদের থামতে দেওয়া হয়নি। একারণে যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়।
দুপুরের পর অবশ্য আবার আগের ভাড়ায় বাস সার্ভিস চালু হয়। তবে রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে অন্যান্য দিনের তুলনায় সিএনজি বাসের সংখ্যা কম দেখা গেছে।
এদিকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়, রেজিস্ট্রেশন না থাকা ও নবায়ন না করার কারণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মঙ্গলবার রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১৪৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এসময় ১৩টি গাড়ি আটক করাও হয় বলে এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়।
এছাড়া ভ্রাম্যমান আদালত ১৪ হাজার টাকা জরিমানা ও দুইজনকে জেল-হাজতে পাঠিয়েছে।
সরকার সা
bdnews24