২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫৪

জামালপুর, কক্সবাজার ও ব্রাহ্মণবাড়িয়ায় সোমবার পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও ৫৪ জন আহত হয়েছেন। এর মধ্যে জামালপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে একজন সাইকেল আরোহী মারা গেছেন। কক্সবাজারে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন একজন এবং আহত হয়েছেন চারজন। ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে আহত হয়েছেন ৫০ যাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2008, 02:04 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর, কক্সবাজার ও ব্রাহ্মণবাড়িয়ায় সোমবার পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও ৫৪ জন আহত হয়েছেন। এর মধ্যে জামালপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে একজন সাইকেল আরোহী মারা গেছেন। কক্সবাজারে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন একজন এবং আহত হয়েছেন চারজন। ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে আহত হয়েছেন ৫০ যাত্রী। আমাদের জামালপুর প্রতিনিধি জানান, সোমবার দুপুরে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বানারেরপাড় এলাকায় ঢাকা থেকে জামালপুরগামী রাজিব সার্ভিসের বাসের চাকায় (ঢাকা মেট্রো-ব-১১-০৬০৬) পিষ্ট হয়ে একজন সাইকেল আরোহী মারা গেছেন। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ খান জানান, অজ্ঞাত পরিচয় ওই পথচারী (৪০) বাইসাইকেলে নান্দিনা থেকে জামালপুর আসার সময় পিছন থেকে বাসটি চাপা দেয়। কক্সবাজার প্রতিনিধি জানান, দুপুরের দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে শহরতলীর পাওয়ার হাউস এলাকায় যাত্রীবাহী বাস ও বালি বহনকারী পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন বাসযাত্রী নিহত ও অপর চারজন আহত হয়েছেন। মৃত আবদুল করিম (৪৫) কক্সবাজার শহরের দক্ষিণ ঘোনার পাড়ার মৃত আবদুল বশরের ছেলে। কক্সবাজার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) রনজিত বড়