২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরকাতুল জিহাদ নেতা আবু সাঈদ তিন দিনের রিমান্ডে

সিপিবির সমাবেশে বোমা হামলার অভিযোগে গ্রেপ্তার হরকাতুল জিহাদ নেতা আবু সাঈদ ওরফে মাওলানা জাফরকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2008, 12:57 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিপিবির সমাবেশে বোমা হামলার অভিযোগে গ্রেপ্তার হরকাতুল জিহাদ নেতা আবু সাঈদ ওরফে মাওলানা জাফরকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার মো. ফজলুল কবির রোববার সাত দিনের রিমান্ডের আবেদন করলে সোমবার ঢাকার এক নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. এহসানুল হক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২০০১ সালের ২০ জানুয়ারি রাজধানীর পল্টন ময়দানে সিপিবির সমাবেশে বোমা হামলায় পাঁচজন নিহত হয়। ওইদিনই পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়। আবু সাঈদকে গত ১৫ এপ্রিল এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/জেকে/১৮৫২ ঘ.