২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় একজনকে পিটিয়ে হত্যা

নগরীর রেলওয়ে হাসপাতাল রোড মসজিদ এলাকায় জলিল মুন্সী (৩৫) নামের এক যুবককে রোববার পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2008, 05:38 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

খুলনা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর রেলওয়ে হাসপাতাল রোড মসজিদ এলাকায় জলিল মুন্সী (৩৫) নামের এক যুবককে রোববার পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। জলিল মুন্সী হাসপাতাল রোডের ভাসানী মার্কেট বস্তির মোক্তার মুন্সীর ছেলে। খুলনা সদর থানার উপ পরিদর্শক শিবু প্রসাদ দত্ত জানান, জলিল মাদকাসক্ত ছিল। স্থানীয় লোকজন রোববার ভোরে চোর সন্দেহে জলিলকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে নিহতের ছোট ভাই জালাল মুন্সী অভিযোগ করেছেন, পূর্ব শত্র"তার জের ধরে ২১ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নাজির উদ্দিন আহমেদ নান্নু তার ভাইকে পিটিয়ে হত্যা করেছে। জালাল নান্নুসহ ১৮ জনকে আসামি করে এ ব্যাপারে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩২৫ ঘ.