নওগাঁ, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরের পার নওগাঁ চাল পট্টির একটি আড়তে রোববার দুপুরে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। এ সময় তারা হাতে তৈরি বোমা বিস্ফোরণ ঘটায় এবং আড়তের পাঁচ কর্মচারিকে ছুরিকাঘাত করে। তবে ওই সময় আড়ত মালিক সেখানে ছিলেন না।
সন্ত্রাসীদের হামলায় আহত পাঁচ কর্মচারি হলেন- সামসুল ইসলাম (৩৬), শাহাদত হোসেন (৩৮), ফরহাদ (৪৩), পেলটু (২০) ও উজ্জ্বল (৩২)। এদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নওগাঁ সদর থানার উপ-পরিদর্শক নীরেন চন্দ্র জানান, পূর্বশত্র"তার জের ধরে এ হামলা চালানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল বোমার আলামত উদ্ধার করেছে।
তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩০ ঘ.
bdnews24