২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন সোম ও মঙ্গলবার

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন আগামী সোম ও মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ওই দুই দিন সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2008, 03:36 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন আগামী সোম ও মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ওই দুই দিন সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। গত ২৪ ও ২৫ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সরকারি নিষেধাজ্ঞার কারণে শেষ পর্যন্ত তা হয়নি। পরে ২৪ মার্চ সরকারের সঙ্গে আলোচনা করে সমিতি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করে। সমিতির নির্বাচন উপ কমিটির আহবায়ক নিজামুল হক নাসিম সাংবাদিকদের বলেন, "এবার নির্বাচন হবেই। আমাদের সব প্রস্তুতি শেষ হয়েছে।" এবারের নির্বাচনে ব্যারিস্টার শফিক আহমেদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এ কে মুজিবর রহমান, হুমায়ুন হোসেন খান, সিরাজুল ইসলাম খান ও সাইফুর রেজা সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্পাদক পদে লড়বেন ব্যারিস্টার আবদুল আল মামুন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট শেখ আওসাফুর রহমান, নুরুল ইসলাম সুজন, এ বি এম বায়েজীদ, এ কে এম জহিরুল হক ও এ এস এম আবুল হোসেন। এছাড়া সহ সভাপতির দুটি পদে ছয়জন, কোষাধ্যক্ষ পদে দুজন, সহ সম্পাদকের দুই পদে পাঁচজন এবং সাতটি সদস্য পদের জন্য চৌদ্দজন প্রার্থী হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/জেকে/২১১২ ঘ.