২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে সংলাপ

আগামী মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করবে তত্ত্বাবধায়ক সরকার। প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে এ আলোচনা হবে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2008, 01:04 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, ২৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আগামী মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করবে তত্ত্বাবধায়ক সরকার। প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে এ আলোচনা হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। ফাহিম মুনেম বলেন, "সংলাপ-পূর্ব আলোচনার যে প্রতিবেদন প্রধান উপদেষ্টাকে জমা দেওয়া হবে তার ভিত্তিতেই মূল সংলাপের আলোচ্যসূচি নির্ধারিত হবে"। উপদেষ্টা পরিষদের বৈঠকে বৈঠকে নির্ধারিত এজেন্ডা হিসেবে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ ২০০৮ উপস্থাপন করা হয়েছিল। কিন্ত প্রস্তাবটি আরো পরীক্ষানিরীক্ষা করে উপস্থাপন করার জন্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছে। সংলাপের ধরন কী হবে, সব দলকে নিয়ে এক সঙ্গে বৈঠক হবে না প্রাক-সংলাপের মত পৃথক বৈঠক হবে