মাগুরা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরতলীর আবালপুর গ্রামে রোববার ১১ দুঃস্থ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে মুক্তমঞ্চ ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংগঠন। সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা যুদ্ধাপরাধীদের বিচার দাবি করেন। এর পাশাপাশি দুঃস্থ মুক্তিযোদ্ধাদের সরকারি কর্মচারিদের সর্বনিু বেতন স্কেলের সমান ভাতা দেওয়ারও দাবি জানান তারা।
মাগুরার স্থানীয় বেসরকারি সংগঠন মুক্তমঞ্চ ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা জানান মুক্তিযুদ্ধে মাগুরা শ্রীপুর আঞ্চলিক বাহিনীর অধিনায়ক আকবার হোসেন মিয়া। এছাড়া তাদের প্রত্যেককে নগদ দুই হাজার টাকা দেওয়া হয়।
সংবর্ধনার জবাবে এই ১১ মুক্তিযোদ্ধা তাদের জীবদ্দশায় চিহ্নিত রাজাকার ও স্বাধীনতা বিরোধীদের বিচার দাবি করেন। জীবন ধারণের জন্য সরকারি সর্বনিু বেতন স্কেলের সমান ভাতা দেওয়ারও দাবি জানান তারা। মু্িক্তযোদ্ধাদের পক্ষে এসব দাবি তুলে ধরে লিখিত বক্তব্য পড়ে শোনান আজাদুল হক।
সংবর্ধিত মুক্তিযোদ্ধারা হলেন- ময়েনউদ্দিন বিশ্বাস, আবুল হোসেন, কাজী আব্দুল হক, আব্দুল লতিফ সিকদার, আহমদ হোসেন, রবিউল ইসলাম, আবুল হোসেন, আবুল কালাম আজাদ, বশির আহমেদ, শহিদুল ইসলাম, আয়েনউদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রাজনীতিবিদ আলতাব হোসেন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সৈয়দ নাজমুল হাসান ইকু। বক্তব্য রাখেন- শরীফ আমিরুল ইসলাম বুলু, মোশারফ হোসেন, ইয়ামিন আলী খান, আমির হোসেন, ডা. সোলাইমান হোসেন, ফারুক হোসেন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬১০ ঘ.
bdnews24