২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়ীয়ায় বোমা হামলার অভিযোগে পাঁচজন গ্রেপ্তার

দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ায় বোমা হামলার সঙ্গে জড়িত পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে কিছু বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2008, 04:11 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ায় বোমা হামলার সঙ্গে জড়িত পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে কিছু বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- সামসুল ইসলাম, তাজুল ইসলাম, মিজানুর রহমান, জামাল মিয়া ও সাইফুল ইসলাম শনিবার র‌্যাব সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল মো. ফেরদৌস খান জানান, "১৩ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর বাসস্ট্যান্ডে একটি জুতার দোকানে বোমা হামলার পর র‌্যাব অনুসন্ধান শুরু করে। ওই হামলার পরদিন বিস্ফারণস্থলের কাছে একটি ধানক্ষেত থেকে ৯টি বোমা ও ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।" তিনি জানান, র‌্যাব সদস্যরা গত দুই দিনে হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নবীগঞ্জ, বানিয়াচং, বাহুবল, আশুগঞ্জ ও সরাইলে অভিযান চালিয়ে ওই হামলার পরিকল্পনাকারী সামসুল ইসলাম ও তার সহযোগী তাজুল ইসলাম, মিজানুর রহমান, জামাল মিয়া ও সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে। ফেরদৌস খান জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি হাতে তৈরি বোমা ও ৫টি ডেটোনেটর উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের তারা বোমা হামলার বিষয়টি স্বীকার করেছে বলে ওই র‌্যাব কর্মকতা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/২২০০ ঘ.