২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে বাসচাপায় মোটর সাইকেল আরোহী নিহত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নে ঢাকা-সিলেট মহাসড়কে শনিবার সকালে বাসচাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সকাল সোয়া ১১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে মহাসড়ক পুলিশের সাতগাঁও ফাঁড়ির উপ-পরিদর্শক ফরিদ হোসেন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2008, 07:42 AM

Updated : 26 Aug 2022, 01:46 PM

মৌলভীবাজার, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নে ঢাকা-সিলেট মহাসড়কে শনিবার সকালে বাসচাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সকাল সোয়া ১১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে মহাসড়ক পুলিশের সাতগাঁও ফাঁড়ির উপ-পরিদর্শক ফরিদ হোসেন জানিয়েছেন। নিহতের নাম আবদুল আহাদ (৩২)। তিনি শ্রীমঙ্গলের বিলাসেরপাড় গ্রামের মৃত আবদুল মন্নাফের ছেলে। দুর্ঘটনায় মোটর সাইকেলের চালক একই গ্রামের আব্দুস শুকুর মিন্টু গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা জানায়, সিলেটের বিয়ানীবাজার থেকে ঢাকাগামী রূপসী বাংলা পরিবহনের একটি বাস শ্রীমঙ্গলগামী ওই মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। আহাদ ঘটনাস্থলেই মারা যায়। মিন্টুকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুরুতর আহত মিন্টুকে দুপুরে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ কর্মকর্তা ফরিদ হোসেন জানান, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪৩৪ ঘ.