ঢাকা, এপ্রিল ২৫ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- পুরনোদের অভিজ্ঞতা থেকে নতুন প্রজন্মকে শিক্ষা গ্রহণের আহবান জানিয়েছেন নৌ বাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম ।
বৃহস্পতিবার নৌ সদর দপ্তরের মাল্টিপারপাস হলে নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত ও কর্মরত কর্মকর্তাদের এক পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌ বাহিনী প্রধান এ আহবান জানান।
শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
নৌ প্রধান অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তাদের কল্যাণ ও নৌ বাহিনীর স্বার্থে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য 'রিটায়ার্ড নেভাল অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন' প্রতিষ্ঠার প্রস্তাব করেন।
অনুষ্ঠানে সাবেক নৌ বাহিনী প্রধান, নৌ পরিবার কল্যাণ সংঘের সাবেক সভানেত্রী,অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও তাদের পরিবার এবং নৌ সদর দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২২৩২ঘ.
bdnews24