২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে ভর্তুকির টাকা বিতরণে দুর্নীতির অভিযোগ, দুই কৃষি কর্মকর্তা প্রত্যাহার

ডিজেলের ভর্তুকির টাকা বিতরণে দুর্নীতির অভিযোগে কালিয়া উপজেলার দুইটি ইউনিয়নের দুই উপ-সহকারী কৃষি কর্মকতাকে বৃহস্পতিবার দায়িত্ব থেকে প্রত্যাহার করে উপজেলা কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2008, 03:44 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

নড়াইল, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিজেলের ভর্তুকির টাকা বিতরণে দুর্নীতির অভিযোগে কালিয়া উপজেলার দুইটি ইউনিয়নের দুই উপ-সহকারী কৃষি কর্মকতাকে বৃহস্পতিবার দায়িত্ব থেকে প্রত্যাহার করে উপজেলা কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এরা হলেন- হামিদপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোসাদ্দেক হোসেন ও পেড়লী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তাদের বিরুদ্ধে কৃষকদের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রমাণ পাওয়া গেছে। তাই ২৪ এপ্রিল তাদের নিজ নিজ দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।" তিনি জানান, মোসাদ্দেক হোসেন হামিদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ৩০০ কৃষকের মধ্যে ভর্তুকির টাকা বিতরণকালে গত ২২ এপ্রিল প্রত্যেকের কাছ থেকে অর্থ আদায় করেন। পেড়লী ইউনিয়নের দায়িত্বে থাকা কর্মকর্তা রফিকুল ইসলাম ভর্তুকির জন্য তালিকায় নাম তোলার কথা বলে অর্থ আদায় করেন কৃষকদের কাছ থেকে। এ ব্যাপারে কৃষি স