ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাড়িতে জ্বালানি হিসাবে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম না বাড়ালে কর বাড়িয়ে কিংবা ঋণ নিয়ে ভর্তুকির ক্ষতি পোষাতে হতো বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম।
শুক্রবার রাজধানীতে জাতীয় অর্থনৈতিক পরিষদ মিলনায়তনে এক সেমিনার উদ্বোধন শেষে সিএনজির দাম বাড়ানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। বিভিন্ন খাতে ভর্তুকি বেড়ে যাওয়ায় অর্থনীতির ওপর দীর্ঘস্থায়ী প্রভাব পড়ছে বলেও জানিয়েছেন তিনি।
সরকার প্রতি ঘনমিটার সিএনজির দাম সাড়ে ৮ টাকা থেকে বাড়িয়ে ১৬ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করেছে। এই দাম শুক্রবার থেকে কার্যকর হয়েছে। তবে সিএনজি চালিত গাড়ির ভাড়া বাড়ানো হয়নি।
উপদেষ্টা বলেন, "সিএনজির দাম না বাড়ালে এ খাতে সরকারকে ভর্তুকি দিতে হত। আর ভর্তুকির ক্ষতি পোষাতে হয় কর বাড়াতে হত, নয়তো ঋণ নিতে হত। যা দেশের অর্থনীতির ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলছে। অথচ জনগণের দাবি, বিভিন্ন খাতে বরাদ্দ ও ভর্তুকি বাড়ানো হোক, আবার কর কমানো হোক।"
তবে সিএনজি চালকরা যেন নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি না নেয়, সে বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লি
bdnews24