২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস

ম্যালেরিয়া প্রতিরোধে সামাজিক সচেতনা বাড়াতে আগামী ২৫ এপ্রিল সারাবিশ্বে প্রথমবারের মতো ম্যালেরিয়া দিবস পালন করা হবে। বৃহস্পতিবার রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা (এনপিও) ড. এ মান্নান বাঙ্গালী এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2008, 04:33 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ম্যালেরিয়া প্রতিরোধে সামাজিক সচেতনা বাড়াতে আগামী ২৫ এপ্রিল সারাবিশ্বে প্রথমবারের মতো ম্যালেরিয়া দিবস পালন করা হবে। বৃহস্পতিবার রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা (এনপিও) ড. এ মান্নান বাঙ্গালী এ তথ্য জানান। ম্যালেরিয়া দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় আলোচনা সভা, সেমিনার, গণসচেতনতামূলক অনুষ্ঠান ও শোভাযাত্রা আয়োজন করা হবে বলে জানান তিনি। মান্নান বাঙ্গালী বলেন, "ওষুধের দাম বেশি বলে ম্যালেরিয়া প্রতিরোধই শ্রেয়। এজন্য সবার আগে প্রয়োজন সচেতনতা।" তিনি জানান, বিশ্বে প্রতি বছর প্রায় ৩০ কোটি লোক ম্যালেরিয়ায় আক্রান্ত হয় এবং ১০ লাখের বেশি মারা যায়। এদের অধিকাংশের বয়স পাঁচ বছরের কম। তিনি জানান, বাংলাদেশের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার, হবিগঞ্জ, সিলেট, মৌলভিবাজার, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর এবং কুড়িগ্রাম জেলায় ম্যালেরিয়ার প্রকোপ সবচেয়ে বেশি। স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও ব্র্যাক যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিপিএম ডা. পারেসুল ইসলাম, আইসিডিডিআর,বি'র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রাশিদুল হক, ব্র্যাক এর স্বাস্থ্য কর্মসূচি প্রধান ড. মো. আকরামুল ইসলাম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/টিএইচ/জেকে/এমএইচবি/২২২১ ঘ.