২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

সদর উপজেলার নন্দীগ্রামের ইউছুফ হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ. ক. ম. জহুরুল আলম বৃহস্পতিবার এ রায় দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2008, 03:53 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

লক্ষ্মীপুর, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার নন্দীগ্রামের ইউছুফ হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ. ক. ম. জহুরুল আলম বৃহস্পতিবার এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার নন্দীগ্রামের খোরশেদ আলম সাগর, খোরশেদের বাবা মো. হানিফ, কোরবান আলী ও উসিয়ার কান্দি গ্রামের আনোয়ার হোসেন জাহিদ। এদের মধ্যে প্রথম তিনজন কারাগারে এবং আনোয়ার হোসেন জাহিদ পলাতক রয়েছেন। ২০০২ সালের ১৯ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় পোদ্দার বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে নন্দীগ্রামে বাড়ি যাওয়ার পথে ইউছুফকে গুলি করে হত্যা করা হয়। পরদিন নিহতের ছেলে আরিফ হোসেন এই চারজনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সহকারী সরকারি কৌসুলি (এপিপি) অ্যাডভোকেট আনোয়ার হোসেন। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট জিএইচএম আব্দুন নূর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫০ ঘ.