২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে হত্যা মামলায় আব্দুল হান্নান নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2008, 02:01 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

সিরাজগঞ্জ, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- সিরাজগঞ্জে হত্যা মামলায় আব্দুল হান্নান নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত এ রায় দেয়। দণ্ডিত আব্দুল হান্নান বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আব্দুলের ছেলে। বর্তমানে তিনি কারাগারে আছেন। ২০০৭ সালের ২ ফেব্র"য়ারি আব্দুল হান্নান তার স্ত্রীর পলি খাতুনের প্রথম পক্ষের মেয়ে রানী খাতুন (৪)কে শ্বাসরোধ করে হত্যা করে। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার হাটশিরা গ্রামের বিধবা পলি খাতুনকে বিয়ে করে হান্নান সেখানেই থাকতেন। রানীর নামে ব্যাংকে থাকা স্থায়ী আমানতের ৪০ হাজার টাকা আত্মসাৎ করার জন্য হান্নান এ ঘটনা ঘটায়। এ ঘটনায় রানীর বড় ভাই জিয়াউর রহমান তার বিরুদ্ধে কাজীপুর থানায় একটি মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৯৫৭ ঘ.