২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলসেন্টার প্রশিক্ষণের নামে প্রতারণা ঠেকাতে বিটিআরসির কমিটি

কল সেন্টারের প্রশিক্ষণের নামে প্রতারণা রোধে কমিটি করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। এখন থেকে এ বিষয়ে প্রশিক্ষণ দিতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কমিটির অনুমতি নিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2008, 02:00 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কল সেন্টারের প্রশিক্ষণের নামে প্রতারণা রোধে কমিটি করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। এখন থেকে এ বিষয়ে প্রশিক্ষণ দিতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কমিটির অনুমতি নিতে হবে। বিটিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। ১৩ সদস্যের কমিটিতে আছেন বিটিআরসি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ কম্পিউটার সমিতি, বেসিস এবং বাংলাদেশ কলসেন্টার ফোরামের প্রতিনিধি। বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে কলসেন্টার বিষয়ে প্রশিক্ষণের জন্য অনুমোদন দেওয়ার পাশাপাশি প্রশিক্ষণের সুবিধা ও অবকাঠামো যাচাই-বাছাই করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএল/এসএনডি/২০০০ ঘ.