২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে চার লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

এক সপ্তাহের অভিযানে আটক চার লাখ মিটার কারেন্ট জাল বৃহস্পতিবার দুপুরে ধ্বংস করেছে কোস্টগার্ড। শহরের চৌধুরী ঘাট এলাকায় জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2008, 01:08 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

চাঁদপুর, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক সপ্তাহের অভিযানে আটক চার লাখ মিটার কারেন্ট জাল বৃহস্পতিবার দুপুরে ধ্বংস করেছে কোস্টগার্ড। শহরের চৌধুরী ঘাট এলাকায় জালগুলো পুড়িয়ে ফেলা হয়। কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কর্মকর্তা সিদ্দিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোস্টগার্ডের দুইটি দল হরিনাঘাট, নীলকমল, চরভৈরবী, হাইমচর, আলুরবাজার, আনন্দবাজার, আমিরাবাদ, এখলাছপুর, মোহনপুর এবং তাটনলসহ মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত এক সপ্তাহে চার লাখ মিটার কারেন্ট জাল আটক করে। এ সব জালের দাম ২ কোটি টাকা হতে পারে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৯০৩ ঘ.