২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ জজ আদালতের এক বিচারক বদলি

সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শামসুন্নাহার বেগমকে টাঙ্গাইলের বিশেষ জজ হিসেবে বদলি করা হয়েছে। টাঙ্গাইলের বিশেষ জজ জেসমিন নাহার বিশেষ জজ আদালত-৪ এ শাসুন্নাহারের স্থালাভিষিক্ত হবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2008, 12:09 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শামসুন্নাহার বেগমকে টাঙ্গাইলের বিশেষ জজ হিসেবে বদলি করা হয়েছে। টাঙ্গাইলের বিশেষ জজ জেসমিন নাহার বিশেষ জজ আদালত-৪ এ শাসুন্নাহারের স্থালাভিষিক্ত হবেন। বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এই বদলির আদেশ দেয়। আগামী রোববার তাদের নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। গত বছর ৬ মে বিশেষ আদালতের কার্যক্রম শুরু হওয়ার পর এই প্রথম কোনো বিচারককে বদলি করা হলো। বিশেষ জজ আদালতে নিয়োগ পাওয়ার আগে শামসুন্নাহার বেগম নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/এমএ/১৮০২ ঘ.