প্রস্তাবিত নারী নীতি বাস্তবায়নের দাবি বাংলাদেশ নারী মুক্তি সংসদের
প্রস্তাবিত 'জাতীয় নারী উন্নয়ন নীতি ২০০৮' অক্ষত রেখে তা বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ নারী মুক্তি সংসদ। বৃহস্পতিবার পল্টনে শহীদ আসাদ স্মৃতি মিলানায়তনে বাংলাদেশ নারী মুক্তি সংসদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক হাজেরা সুলতানা এ দাবি জানান।
