২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭টি অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) -৪ বুধবার রাতে আমিনবাজার এবং মিরপুর শাহআলি থানা এলাকায় অভিযান চালিয়ে ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার এবং ৭টি অস্ত্র উদ্ধার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2008, 09:00 AM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা,এপ্রিল ২৪ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম) - র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) -৪ বুধবার রাতে আমিনবাজার এবং মিরপুর শাহআলি থানা এলাকায় অভিযান চালিয়ে ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার এবং ৭টি অস্ত্র উদ্ধার করে। র‌্যাব -৪'এর কর্মকর্তা মেজর মাহমুদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র‌্যাব-৪'এর পৃথক দুটি দল বুধবার রাতে সাভার থানা এলাকার আমিনবাজারে এবং আরেকটি দল রাজধানীর শাহআলি থানা এলাকায় পৃথক অভিযান চালায়। আমিনবাজারের দলটি জাভেদ এবং কাওসার নামে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার এবং তিনটি রিভলবার উদ্ধার করে। অপর দলটি শীর্ষ সন্ত্রাসী শহর আলির সহযোগী গেদা এবং ফিরোজকে গ্রেপ্তার করে । তাদের কাছ থেকে একটি রিভলবার এবং ৩টি পিস্তল উদ্ধার করা হয়। তিনি জানান, প্রতিটি অস্ত্রই সচল এবং আধুনিক। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম / এলএইচ/এমএ/১৪৫০ঘ.