ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সরকার শেখ হাসিনার ক্ষেত্রে মিয়ানমারের জান্তা সরকারের দৃষ্টান্ত অনুসরণ করবে না বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী ব্যারিস্টার শেরি ব্লেয়ার।
এ দেশের সরকার ও জনগণ মানবাধিকার ও আইনের শাসন রক্ষায় সচেষ্ট থাকবে বলেও মনে করছেন তিনি।
বৃহস্পতিবার বিশেষ জজ আদালতে হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার বিচার কাজ পর্যবেক্ষণের পর সাংবাদিকদের ব্যারিস্টার শেরি ব্লেয়ার বলেন, "হাসিনা বিদেশে চিকিৎসার জন্য আবেদন করেছেন। তাকে সে অনুমতি দেওয়া না হলে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ
bdnews24