২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার শুনানি ৩০ এপ্রিল পর্যন্ত মুলতবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার শুনানি ৩০ এপ্রিল পর্যন্ত মুলতবি করেছে আদালত। বৃহস্পতিবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলম এ দিন ধার্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2008, 07:16 AM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার শুনানি ৩০ এপ্রিল পর্যন্ত মুলতবি করেছে আদালত। বৃহস্পতিবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলম এ দিন ধার্য করেন। এদিন এ মামলা থেকে হাসিনাকে অব্যাহতি দেবার জন্য করা আবেদনের ওপর পঞ্চম দিনের মত শুনানি অনুষ্ঠিত হয়। পরে হাসিনার আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে আদালত মামলার শুনানি মুলতবি করেন। এরপর ১২টা ৪০ মিনিটে বিশেষ জজ আদালত থেকে হাসিনাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে শেখ হাসিনাকে স্কয়ার হাসপাতাল থেকে সংসদ ভবনের বিশেষ জজ আদালতে হাজির করা হয়। এ মামলার বিচার কাজ দেখতে বেলা সোয়া ১১ টায় বিশেষ জজ আদালতে হাজির হন বাংলাদেশ সফররত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী ব্যারিস্টার শেরি ব্লেয়ার। গত ১৯ এপ্রিল কানের ব্যাথা ও উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণে হাসিনাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় তিন কোটি টাকা ঘুষ নিয়ে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগে গত বছরের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এস এম শাব্বির হাসান তেজগাঁও থানায় হাসিনাসহ আটজনকে আসামি করে মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন সাবেক বিদ্যুৎ সচিব তৌফিক ই ইলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরুদ্দীন মাহমুদ কামাল, সামিট গ্র"পের পরিচালক মো. আজিজ খান, একই প্রতিষ্ঠানের পরিচালক ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের পরিচালক হাসান মাহমুদ রাজা, একই গ্র"পের পরিচালক আবুল কালাম আজাদ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/জিএনএ/১৩১১ ঘ.