২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের পররাষ্ট্রমন্ত্রী আসছেন বৃহস্পতিবার

চীনা পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জাইচি দু'দিনের সফরে বৃহস্পতিবার ঢাকা আসছেন। পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী বেলা সাড়ে ৩টায় জিয়া বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2008, 03:25 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চীনা পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জাইচি দু'দিনের সফরে বৃহস্পতিবার ঢাকা আসছেন। পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী বেলা সাড়ে ৩টায় জিয়া বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৃহস্পতিবার বিকেল ৫টায় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইয়াং জাইচির বৈঠকের কথা রয়েছে। শুক্রবার পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসএনডি/২১১৫ ঘ.