২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাব্বির হত্যা মামলায় তারেক, বাবরের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হচ্ছে

ঘুষ নিয়ে সাব্বির হত্যা মামলা ধামাচাপা দেওয়ার অভিযোগে করা মামলায় বিএনপির জ্যেষ্ঠ মহাসচিব তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আকবর সোবহান ওরফে শাহ আলম, সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামালসহ ৮ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2008, 12:23 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ নিয়ে সাব্বির হত্যা মামলা ধামাচাপা দেওয়ার অভিযোগে করা মামলায় বিএনপির জ্যেষ্ঠ মহাসচিব তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আকবর সোবহান ওরফে শাহ আলম, সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামালসহ ৮ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। (বিস্তারিত) বুধবার কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। অন্য অভিযুক্তরা হলেন, শাহ আলমের দুই ছেলে সাফায়েত সোবহান ও সাহাদত সোবহান, তারেক রহমানের একান্ত সচিব নূরউদ্দিন অপু এবং বসুন্ধরার কর্মকর্তা আবু সুফিয়ান। হানিফ ইকবাল বলেন, "ওই হত্যা মামলা ভিন্নখাতে প্রবাহিত করার জন্য ১০০ কোটি টাকার সমঝোতা হয়েছিল। এর মধ্যে ২১ কোটি টাকার লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এ টাকার মধ্যে ১৪ কোটি টাকা ব্যাংক চেকের মাধ্যমে এবং বাকি টাকা নগদে লেনদেন হয়।" ঘুষ নিয়ে মামলাটি ধামাচাপা দেওয়ার অভিযোগে গত বছরের ৪ অক্টোবর বাবরসহ ৬ জনকে আসামি করে রমনা থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহারে বলা হয়, বসুন্ধরা গ্র"পের কর্মকর্তা সাব্বির আহমেদকে ২০০৬ সালের ৪ জুলাই হত্যা করা হয়। এ হত্যাকণ্ডের ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে প্রথমে বলা হয়েছিল তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু পরে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্তে তাকে হত্যার প্রমাণ পাওয়া যায়। ওই হত্যার সঙ্গে জড়িত শাহআলমের ছেলেকে বাঁচাতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর বসুন্ধরা গ্র"পের কাছ থেকে ১০০ কোটি টাকা ঘুষ দাবি করেন। পরে ২১ কোটি টাকার বিনিময়ে বিষয়টি রফা হয়। মামলার প্রথমিক তথ্য প্রতিবেদনে (এফআইআর) তারেক রহমান এবং কাজী সালিমুল হকের নাম না থাকলেও অভিযোগপত্রে তাদের নাম অর্ন্তভূক্ত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এমএ/এমএইচবি/২০০৪ ঘ.