২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় বুধবার দুই জন নিহত হয়েছে। নিহতরা হলেন, সদর উপজেলার গান্না গ্রামের বসির উদ্দিন (৪০) এবং মাধবপুর গ্রামের রেজাউল ইসলাম (৪২)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2008, 08:29 AM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঝিনাইদহ, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় বুধবার দুই জন নিহত হয়েছে। নিহতরা হলেন, সদর উপজেলার গান্না গ্রামের বসির উদ্দিন (৪০) এবং মাধবপুর গ্রামের রেজাউল ইসলাম (৪২)। কালীগঞ্জ-চুয়াডাঙ্গা সড়কের জামতলা এলাকায় সকাল ৯টার দিকে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী ওই দুই জন নিহত হন বলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান জানিয়েছেন। তিনি বলেন, বসির ও রেজাইল একটি মোটর সাইকেলে চড়ে কালীগঞ্জে আসছিল। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের ধাক্কায় তারা দুই জন ঘটনাস্থলেই মারা যান। পুলিশ বাসটি আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪২২ ঘ.