ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ আলী খানকে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক নিয়োগ করা হয়েছে।
মঙ্গলবার সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
এতে আরো জানানো হয়, পুলিশ সদর দপ্তর এর উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. সোহরাব হোসেনকে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএইচবি/২২৪৭ ঘ.
bdnews24