ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশে সুশাসন নিশ্চিত করতে বড় শহর ও পৌরসভাগুলোতে নাগরিক অংশগ্রহণমূলক(সিটিজেন-রেসপনসিভ) প্রশাসন গঠনে দু'বছরে সরকারকে পাঁচ কোটি ১০ লাখ ইউরো সহায়তা দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে জার্মানি।
২১ এপ্রিল ঢাকায় জার্মান-বাংলাদেশ উন্নয়ন সহযোগিতার ব্যাপারে দু'দেশের সরকারের আলোচনা শেষে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়। মঙ্গলবার জার্মান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণ সহায়তা প্রকল্পের আওতায় ২০০৮ ও ২০০৯ সালের জন্য এ সাহায্য দেওয়া হবে। শহর ও পৌর এলাকার দারিদ্র্য হ্রাসের মাধ্যমে ওইসব এলাকার বিভিন্ন পকিল্পনায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়ানোই এ সহায়তার মূল উদ্দেশ্য।
জ্বালানি ব্যবহারে দক্ষতা বাড়ানো ও নারীর ক্ষমতায়নের বিষয়টিও এখানে অন্তর্ভুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়া জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় প্রথমবারের মতো বাংলাদেশকে সাহায্যের প্রতিশ্র"তি দিয়েছে জার্মানি। দেশের জীব বৈচিত্র্য ও নদী তীর রক্ষায় এ সহায়তার অর্থ ব্যয় করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমএ/১৮৩০ঘ.
bdnews24