২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাহিদা মত গ্যাস পাচ্ছে না পাবনা সিরাজগঞ্জ বগুড়া, উদ্যোক্তারা হতাশ

"সিরাজগঞ্জ বিসিক নগরীতে বর্তমানে ৮টি গ্যাস নির্ভর শিল্প প্রতিষ্ঠান চালু আছে। অচিরেই আরও দুটি অনুরূপ প্রতিষ্ঠান চালুর প্রক্রিয়া চলছে। কিন্তু গ্যাস সংযোগ না পেলে প্রতিষ্ঠানের মালিকরা বিপাকে পড়বেন।" উত্তরাঞ্চলে ক্রমবর্ধমান গ্যাস চাহিদার বিপরীতে সরবরাহ পরিস্থিতির ব্যাপারে এ বক্তব্য বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার (বিসিক) সিরাজগঞ্জের মহাব্যবস্থাপক আব্দুল লতিফের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2008, 11:47 AM

Updated : 26 Aug 2022, 01:44 PM

আমিনুল ইসলাম খান রানা, সিরাজগঞ্জ জিয়া শাহীন, বগুড়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "সিরাজগঞ্জ বিসিক নগরীতে বর্তমানে ৮টি গ্যাস নির্ভর শিল্প প্রতিষ্ঠান চালু আছে। অচিরেই আরও দুটি অনুরূপ প্রতিষ্ঠান চালুর প্রক্রিয়া চলছে। কিন্তু গ্যাস সংযোগ না পেলে প্রতিষ্ঠানের মালিকরা বিপাকে পড়বেন।" উত্তরাঞ্চলে ক্রমবর্ধমান গ্যাস চাহিদার বিপরীতে সরবরাহ পরিস্থিতির ব্যাপারে এ বক্তব্য বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার (বিসিক) সিরাজগঞ্জের মহাব্যবস্থাপক আব্দুল লতিফের। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড গঠিত হওয়ার পর উত্তরাঞ্চলে গ্যাস নির্ভর শিল্প কারখানা গড়ে ওঠার সম্ভাবনা থাকলেও চাহিদা মত গ্যাস পাচ্ছে না। এর ফলে উত্তরাঞ্চলের বেশ কিছু শিল্প-কারখানার ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে। শিল্প উদ্যোক্তারা পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির নেটওয়ার্কিং ও সরবরাহ নিয়ে হতাশ হয়ে পড়েছেন। ইতোমধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সিরাজগঞ্জ, পাবনা ও বগুড়ায় নতুন গ্যাস সংযোগ দেওয়া বন্ধ রাখতে বলেছে। মন্ত্রণালয় এই তিনটি জেলার জন্য চাহিদা বেধে দিয়েছে ৮১ মিলিয়ন ঘনফুট গ্যাস। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড সূত্রে জানা গেছে, নেটওয়ার্কের আওতাধীন তিন জেলায় বর্তমান দৈনিক চাহিদা প্রায় ৮৬ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে বাঘাবাড়ী ১৭১ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রে ৪৮ মিলিয়ন ঘনফুট, ৯০ মেগাওয়াট ওয়েস্টমন্ট কেন্দ্রে ২৪ মিলিয়ন ঘনফুট, বগুড়ার জিবিবি ২৪ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে ৪ মিলিয়ন ঘনফুট, গৃহস্থালী, বাণিজ্যিক খাতে ৭ দশমিক ৪০ মিলিয়ন ঘনফুট, বগুড়া ও ইশ্বরদীর ৮টি সিএনজি স্টেশনের চাহিদা ৩ মিলিয়ন ঘনফুট। বগুড়ার দোয়েল গ্যাস ফিলিং ষ্টেশনের মালিক আলহাজ্ব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইতোমধ্যে যেসব সংযোগ দেওয়া হয়েছে তাতে পরিমিত গ্যাস সরবরাহও অনিশ্চিত হয়ে পড়েছে।" চাহিদা বাড়ার পরিপ্রেক্ষিতে বর্তমান গ্যাস সরবরাহের চিত্র দেখে আবাসিক, শিল্প ও বাণিজ্যিক খাতে গ্যাস ব্যবহারের ক্ষেত্রে বিপর্যয়ের আশংকা করছে এ অঞ্চলের মানুষ। বগুড়াসহ এ অঞ্চলে হাজার হাজার যানবাহন সিএনজিতে রূপান্তর করায় পরিবহন খাতে বিপর্যয়ের আশঙ্কা বেশি। এ ছাড়াও পাইপ লাইনের পরিবর্তে 'মাদার অ্যান্ড ডটার' বা ভ্রাম্যমাণ পদ্ধতিতে উত্তরাঞ্চলের প্রতিটি জেলায় সিএনজি ষ্টেশন চালুর উদ্যোগও ভেস্তে যেতে পারে। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত ২০ ফেব্রয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের 'বৃহত্তর চট্রগ্রাম অঞ্চলসহ দেশের সার্বিক গ্যাস সরবরাহের বর্তমান অবস্থা এবং বর্ধিত গ্যাসের চাহিদা পূরণের লক্ষ্যে গৃহীত ব্যবস্থা' শীর্ষক এক সভায় আমি নিজেও উপস্থিত ছিলাম। সভায় পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডকে দৈনিক ৮১ মিলিয়ন ঘনফুট গ্যাস বরাদ্দের সিদ্ধান্ত হয়। আমি এ সিদ্ধান্তে আপত্তি করেছি।" তিনি জানান, নতুন করে সংযোগ দেওয়া আপাতত বন্ধ রাখা হয়েছে। বগুড়ার শতাব্দী সিএনজি ফিলিং ষ্টেশনের মালিক দুলাল জানান, গ্যাস সংকটের কথা বলে প্রয়োজনীয় কাগজপত্র থাকার পরেও সিএনজি ষ্টেশন স্থাপনের নতুন অনুমতি দেওয়া হচ্ছে না। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি ট্রান্সমিশন ইউনিট বগুড়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, "গ্যাসের চাপে কমবেশি হচ্ছে। তাত্ত্বিক দিক থেকে হিসেব করলে গ্যাস বিপর্যয় ঘটতে পারে- এমন ধারণা করা যেতে পারে। তবে বাস্তবে তা না হওয়ার সম্ভাবনাই বেশি।" পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড ২০০০ সালের ১৪ এপ্রিল থেকে এ পর্যন্ত সিরাজগঞ্জ জেলা শহর, শাহজাদপুর, বাঘাবাড়ি, বগুড়ার ও পাবনা জেলা শহর, ইশ্বরদী, সাথিঁয়া ও বেড়া উপজেলায় গ্যাস নেটওয়ার্ক চালু করেছে। ভবিষ্যতে এই নেটওয়ার্ক আরও বি