কিশোগঞ্জ, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্তব্যে অবহেলা ও অসদাচরণের অভিযোগে কিশোরগঞ্জ থানার একজন উপ-পরিদর্শকসহ তিন পুলিশকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার সকালে পুলিশ সুপারের এক আদেশে তাদের প্রত্যাহার করা হয়।
প্রত্যাহার করা তিন পুলিশ সদস্য হলেন- উপ-পরিদর্শক বদরুল আলম, হাবিলদার সিরাজুল ইসলাম ও কনস্টেবল মুজাফফর হোসেন।
এ ব্যাপারে পুলিশ সুপার মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্তব্যে অবহেলা ও অসদাচরণের অভিযোগে তাদের প্রত্যাহার করে কিশোরগঞ্জ পুলিশ লাইনে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭০৭ ঘ.
bdnews24